Posts

Showing posts from August, 2026

যা অন্ধ নয় তা ভক্তি নয়, অন্ধভক্ত বলে কিছু হয় না

Image
'সা বিদ্যা য়া বিমুক্তয়ে'। ‘মুক্তি’ বলতে ভারতবর্ষ কি বোঝায় পাশ্চাত্যের ভাবধারা দিয়ে তা উপলব্ধি করা কি সম্ভব? রবীন্দ্রনাথ লিখছেন, “য়ুরোপে স্বাধীনতাকে যে স্থান দেয় আমরা মুক্তিকে সেই স্থান দিই। আত্মার স্বাধীনতা ছাড়া অন্য স্বাধীনতার মাহাত্ম্য আমরা মানি না। রিপুর বন্ধনই প্রধান বন্ধন—তাহা ছেদন করিতে পারিলে রাজা-মহারাজার অপেক্ষা শ্রেষ্ঠ পদ লাভ করি”। এ কথার অর্থ সম্যক উপলব্ধি করতে ঋষি অরবিন্দের রচনাসমূহ পাঠ করা আবশ্যক। ‘বিমুক্তয়ে’— একটি আধ্যাত্মিক ধারণা। সে সম্বন্ধে সামান্য এক পংক্তি এ লেখার মধ্যেই রইল পরে। ‘বিদ্যা’ শব্দের অর্থই বা কি? ‘বিদ্’ ধাতুর অর্থ কতপ্রকার হতে পারে সংস্কৃত শিক্ষা ব্যতীত তা উপলব্ধি করা কি সম্ভব? ফলে প্রাচীনকালের বক্তব্য ও নীতিবোধ ঠিক কেমন ছিল এবং বর্তমান ভারতবর্ষে তা প্রযোজ্য কি না, ভারত বিদ্যার অধ্যয়ন ও ভারত ভাষার সম্যক জ্ঞান ব্যতীত তা অনুধাবন করা প্রায় অসম্ভব। আজকের ভাষা দিয়ে প্রাচীনকালের বক্তব্যকে অনুবাদ করে তাকে পূর্ণ সত্য ধরে নেওয়াও নিরর্থক। তাই প্রাচীনকালের বক্তব্য ও নীতিবোধ নিয়ে বক্তব্য রাখার প্রয়াস হঠকারী ও বিভ্রান্তিকর হতে পারে। উপরে প্রদত্ত ছবি...

প্রতিবাদের গল্প: সোনম ওয়াংচুকের কাহিনী

সোনম ওয়াংচুক আদতে কে? জম্মু কাশ্মীর রাজ্যের বিখ্যাত রাজনীতিবিদ্, (দল হিসেবে প্রথমে আবদুল্লাহ্’দের ন্যাশনাল কনফারেন্স, পরে কংগ্রেস) বিধায়ক এবং ১৯৭৫ সাল থেকে উক্ত রাজ্যের বিশিষ্ট কংগ্রেসী মন্ত্রী সোনম ওয়াঙ্গিয়ালের পুত্র সোনম ওয়াংচুক হলেন শিক্ষায় প্রযুক্তিবিদ ও পেশায় অ্যাক্টিভিস্ট। অনেকে দাবী করেছিলেন তিনি বিজ্ঞানী, কিন্তু বাস্তবে তাঁর শিক্ষা বিজ্ঞানের প্রায়োগিক ক্ষেত্র সংক্রান্ত। উপরন্তু, বহু বছর ধরে বিভিন্ন ইস্যুতে অনশন আন্দোলনের মাধ্যমে তিনি চালিয়ে যাচ্ছেন তাঁর অ্যাক্টিভিজম্’এর নানা কার্যক্রম যে বিষয়ে মহাত্মা গান্ধীকেই বুঝি বা আইডল বানিয়েছেন তিনি। ফলে প্রযুক্তি অপেক্ষা অ্যাক্টিভিজম্ই হয়ত দখল করে থাকছে ওয়াংচুকের জীবনের অধিকাংশ সময়। অ্যাক্টিভিজমের আন্তর্জাতিক স্বীকৃতি   এসবের স্বীকৃতিও তিনি পেয়েছেন সময়ে সময়ে নানা পুরস্কারের মাধ্যমে। যথা, ২০১৬’য় ফ্রেড এম. প্যাকার্ড অ্যাওয়ার্ড ও রোলেক্স অ্যাওয়ার্ড ফর এন্টারপ্রাইজ, ২০১৭’য় গ্লোবাল অ্যাওয়ার্ড ফর সাসটেইনেবল আর্কিটেকচার এবং ২০১৮’য় পান রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। এত পুরস্কার নাগাড়ে পাওয়ার পশ্চাতে লবির জোর যে ওয়াংচুক...